জীবনের কিছু কথা :::::
.
আমি ছোট বেলা থেকেই গ্রামের বাহিরে থাকি, কেননা তখন স্কুল, হাইস্কুল ছিলো অনেক দুরে তাই। মা বাবার আশা ছিলো জেনারেল লাইনে লেখাপড়া করিয়ে ভাল একটা চাকরী করার যাতে অন্যদের মত পরিশ্রম করে কাজ করতে না হয়।
.
কিন্তু স্কুলে পড়া চলাকালিন ইসলামের বিষয়ে কিছুই জানতাম না শুধু কুরআন শরিফ পড়া ছাড়া, পর্যাক্রমে পড়তে পড়তে এক পর্যায়ে যখন high school থেকে যে বছর s.s.c পরিক্ষার্থী হলাম, তখন তাবলীগের মানুষদেরকে দেখতাম তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইসলামের শুনিয়ে দাওয়াত দেয়, কোন এক সময় আমাকেও দাওয়াত দেন।
.
তখন তাদের কথা শুনে আমার খুব ভাল লেগেছে আর মনে হল এই প্রথম আমাকে কেউ এসে ইসলামের কথা শুনালো এবং ভাল জ্ঞান দিলো।
.
.আবার কোন সময় দেখতাম আমাদের গ্রামে একজন হক্কানী পীর আসতো যার নাম #শায়খ ইলিয়াস আমিনী তিনি মসজিদে মসজিদে মানুষদেরকে ইসলামের বয়ান করতেন, যার ধরুন দিন দিন এলাকা থেকে বেদআত কমতে থাকে...।
.
এই পীরকেও আমার ভাল লেগেছিলো। তিনির সাথে ভাল সম্পর্ক করে কয়েকদিন বিভিন্ন জায়গায় সফর করলাম । তিনি খুব পরহেজগার, তাকওয়াশীল বান্দা ছিলেন, তিনি কোন মুরিদের কাছ থেকে এক পয়সাও নিতেন না বরং নিজের খরচে ইসলামের কাজ করতেন।
.
যাই হোক সে বছর থেকেই এই পীরের পরামর্শে সামনে চলতাম তবে আমি এখনো মুরিদ হয়নি, ভবিষ্যতে আশা আছে মুরিদ হওয়ার।
.
এদিকে তাবলিগকে ও ভাল লাগতো ।সে বছরই গায়ে পান্জাবী মাথায় টুপি থাকতো, স্কুলের ছাত্র ছাত্রিরা আমার এই পোষাক দেখে হাসতো, আমি তাদেরকে বুঝানো ছাড়া অন্য কিছু বলতাম না।
.
আর মাদ্রাসার ছাত্র ও তাবলিগের লোকদের সাথে চলতে চলতে এক পর্যায়ে আমার মনে এই বলে আগ্রহ জন্মাই যে, আমি স্কুলে পড়বো না বরং মাদ্রাসায় ভর্ভি হয়ে দ্বীনি ইলম শিখা ফরজ আদায় করবো। তাদের মত ইসলামের কাজ করবো।
.
অপর দিকে বাবার আশা, এম, এ, পাশ করিয়ে আরমিতে ভর্তি করাবেন, কিন্তু সে আশা মাটিতে মিশে গেলো।
.
বাবার মুখের দিকে তাকিয়ে 2009. সালে s.s.c পরিক্ষা দিয়ে সুনামের সাথে পাস করলাম । পরবর্তিতে বাবার কাছে মাদ্রাসায় ভতীর্র খবর জানালে, তিনি রাজি হন নাই, এমনকি অনেক সময় আমি বাড়ি ছেড়ে চলে যেতেও হয়েছে, সবাই বলাবলি করে -ছাত্ররা যখন s.s.c.পাস করে তখন আরো উচ্চো শিক্ষা করে ভাল চাকরি করে, high school এতখানি পড়ে কেউ কি মাদ্রাসায় ভতির্ হয়...?
.
তাদের কথাই কোন কান না দিয়ে কওমীতে ভর্তি হলাম এবং আমার পথে আমি চলতে লাগলাম। অবশেষে নিজ ইচ্ছাই এবং নিজের খরচে পড়তে লাগলাম।
.
অপর দিকে নামধারী সুন্নি আলেমরা আমার ভর্তি হওয়ার খবর পেয়ে আমাকে আলিয়াতে ভর্তি করার অনেক চেষ্টা করছেন কিন্তু পারেন নি।
.
কওমির স্পর্শে পেয়ে তাদের যোগ দিলাম অর্থাৎ কওমিতে ভর্তি হলাম, তাও আবার মক্তব পান্জমে মানে ক্লাশ five এ, উস্তাদগন আমাকে এই পরামশর্ দিতেন যে, s.s.c. পাস করে class five এ ভর্তি হয়ে বলে লজ্জাবোধ করো না কেননা ইলমের ক্ষেত্রে কোন লজ্জা নেই।
.
তাদের সুপরামর্শে পড়তে পড়তে, এখন পড়া শেষ করে মাদ্রাসাই খেদমতে আছি। আলহামদু লিল্লাহ
.
আপনাদের দোয়াই এখন লেখাপড়া শেষ করেছি তবে তা নামে মাত্র।
বেশ ভাল স্টুডেন্ট ছিলাম না, আমাকে খারাপ বলতে পার। মানে মেধাহীন।
.
সবার দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সব সময় সঠিক পথে চলার তৌফিক দান করে। আর সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের ভেতরে থাকতে পারি।
_______.____________÷_______÷_____
লা ফখর - অহংকার নয়, আল্লাহ আমার হৃদয় জানেন। শুধু আমি নালায়েকের পরিচয়টা আপনাকে দিলাম।
.
এছাড়াও আমার আলাদা কিছু বৈশিষ্ট্য
সম্বলিত পরিচয় আছে নিচে তা আংশিক আপনাকে দিলাম।
.
√আমি একজন মুসলমান
.
√অল টাইম ভাল থাকার চেষ্টা করি
.
√সুখ নামক মরীচিকা খুজিনা
.
√বেশি কিছু আশা করিনা অল্পতেই আত্ম হারা!
.
√ভুল করলে স্বীকার করি প্লাস নিজেকে
শুধরানোর চেষ্টা করি।
.
√জীবন একটা তাই একটু ভিন্ন ভাবে বাঁচার
চেষ্টা করি।
.
√সাদা মাঠা ভাবে চলি তবে মাঝে মাঝে বন্ধু দের পাল্লায় একটু পাল্টাই।
.
√সবার সাথে মিলে মিশে থাকার চেষ্টা করি।
.
√যে আমার খবর নেয় আমিও তার খবর
নেই,এছাড়া অন্যদের খবর নেয়ার ও চেষ্টা করি।
.
√যে আমার উপকার করবে তার প্রতি কৃতজ্ঞ
থাকি।
.
√আমি চাই লোকে আমায় বিশ্বাস করুক, কারন
আমি জানি আদরের সাথে সবসময় বিশ্বাস
থাকেনা কিন্তু বিশ্বাসের সাথে সর্বদা আদর
থাকে।
.
√কারও আদর পেতে আমার খুব ভালো লাগে
.
√আমাকে যে বেশি আদর করে তাকে রাগ
করানোটা আমার ফেভারিট কাজ।
.
√ছোটদের আদর করতে ভালবাসি আর বড়দের
সম্মান দিতে।
.
√আমি একটু ভাবুক মনের মানুষ তাই অল্পতেই
চিন্তিত হয়ে পড়ি।
.
√কাউকে কিছু বলার আগে কয়েক বার ভাবি তাই
বলতে অনেক দেরি হয়।
.
√আমি মানুষকে খুব তাড়া তাড়ি বিশ্বাস করে
ফেলি, জানিনা কেন এমন করি।
.
√আমার একটা ভালো দিক হল কারো মিষ্টি
কথায় সহজে মুগ্ধ হয়ে যায়।
.
√তবে কিছু কিছু মানুষের সব কথাই যেন খুব
ভালো লাগে।
.
√কাউকে অপেক্ষা করাইনা তাই নিজেকে
অপেক্ষা করতে হয়।
.
√মোবাইলে টাকা কবে রিচার্জ করি ভুলে যাই
কারন প্রেম করিনা।
.
√অল টাইম মোবাইল সাইলেন্ট রাখি কারন ভয়
হয় যদি ভুল বশত পবিত্র স্থানে বেজে উটে।
.
√মোট কথা আমি আমার মত অন্য দশ জনের
মত না।
.______________________________
এই চারটি আয়াত খুব প্রিয়, আলহামদুলিল্লাহ !
.
যখন পড়ি আয়াতগুলো , শরীরে একইসাথে ভয় ও
আশার একটা শিহরণ বয়ে যায় ! আল্লহ
যেন মৃত্যুর সময় এই ডাকটা শুনায়
আমাকে ও সকল মুসলিম/মুসলিমা কে :
.
ﻳَﺎ ﺃَﻳَّﺘُﻬَﺎ ﺍﻟﻨَّﻔْﺲُ ﺍﻟْﻤُﻄْﻤَﺌِﻨَّﺔُ
.
হে প্রশান্ত মন,
.
ﺍﺭْﺟِﻌِﻲ ﺇِﻟَﻰ ﺭَﺑِّﻚِ ﺭَﺍﺿِﻴَﺔً ﻣَّﺮْﺿِﻴَّﺔً
.
তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে
যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।
.
ﻓَﺎﺩْﺧُﻠِﻲ ﻓِﻲ ﻋِﺒَﺎﺩِﻱ
.
অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত
হয়ে যাও।
.
ﻭَﺍﺩْﺧُﻠِﻲ ﺟَﻨَّﺘِﻲ
.
এবং আমার জান্নাতে প্রবেশ কর। (সুরা
আল ফাজর -আয়াত 27-30)
.
সব শেষে দোয়ার দরকাস্ত......
